জগন্নাথপুরে হাওরে নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৬

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরের মইয়ার হাওরে মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি নিজ ভেরিফাইড ফেইসবুক আইডিতে শোক বার্তায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহৎ মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংবাদ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। দুর্ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে অরুণ দেবনাথ ও সত্যেন্দ্র দেবনাথের মরদেহ উদ্ধার হওয়ায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করার পাশাপাশি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন ও শোকাবহ সময়ে তিনি তাঁদের পাশে রয়েছেন। একই সঙ্গে নিখোঁজ হেমেন্দ্র দেবনাথ ও অধীর দেবনাথকে দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

সংসদ সদস্য আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো নিখোঁজদের সন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, চলমান উদ্ধার অভিযান সফল হবে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার ও স্থানীয় প্রশাসন রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, মর্মান্তিক এ নৌকাডুবির ঘটনায় জগন্নাথপুরসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
উল্লেখ্য, ৩১ শে জুলাই দিবাগত রাতে জগন্নাথপুর এর মইয়ার হাওরে নৌকা ডুবিতে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের  ৪ জন নিখোঁজ হন। তমধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকী দুইজনকে উদ্ধারে কাজ করছে থানা প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি টিম সহ নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজন।

এ সংক্রান্ত আরও সংবাদ