জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার

 

হুমায়ূন কবীর ফরীদি ##
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ৩১ শে জুলাই দিবাগত শুক্রবার রাত ৩ টার সময় জগন্নাথপুর পৌর শহরের বৈঠাখালী এলাকায় এই ঘটনা ঘটে। এসময় অন্য যাত্রীরা পাড়ে ওঠলেও ৪ জন নিখোঁজ ছিলেন। এই দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আজ ১ জুলাই শনিবার বেলা সাড়ে  ১১ টায় অরুণ দেব নাথ নামের একজনের লাশ উদ্ধার করেছে। সকাল থেকে ফায়ার ফার্ভিসের দল উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে।
নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অধির দেবনাথ  (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫)  ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয়রা জানান, পৌরসভার পাশের মইয়ার হাওর পাড়ের বালুচর এলাকায় একটি বাড়িতে  হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুরের কয়েকজন গিয়েছিলেন। গতকাল রাত তিনটার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী  এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকায় থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। বেলা সাড়ে ১১ ঘটিকার সময় অরুণ দেব নাথের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ