প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা জামাল উদ্দিন আহমেদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সকলের সার্বিক সহযোগিতা, দোয়া-ভালবাসা ও সমর্থন প্রত্যাশী। এই মতবিনিময় সভাটি জনসভায় রূপান্তরিত হয়েছিল।
সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা অনুযায়ী চলতি ২০২৬ সালের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাগত এই নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর আয়োজনে ৩০ শে জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় চিলাউড়া বাজার প্রাঙ্গণে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান চৌধুরী ছুফি মিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা মোঃ মামুনুর রশীদ মামুন এর পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, চিলাউড়া গ্রামের প্রবীন মুরব্বি হাজী মোঃ মনু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল উদ্দিন, সাবেক সাবেক মেম্বার আবু তাহের, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ লিলু মিয়া, সমাজ সেবক জামাল মিয়া, আব্দুল গফুর, যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়া, মুরব্বি আলেক মিয়া, শাহজন মিয়া, যুবনেতা রফিকুল ইসলাম তাজ, সামছুজ্জামাল রইছ , রেজাউল করিম রিপন, মোজাহিদ মিয়া, ডাঃ লিংকন মিয়া, সমাজ সেবক সেলিম আহমদ ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি সু-শাসন ভিত্তিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ভালবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে জনসেবামূলক কর্মকাণ্ড জোরদার এবং ইউনিয়নের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং জামাল উদ্দিন আহমেদ এর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধ সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভা জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভায় রূপান্তরিত হয়েছিল।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest