প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
মোঃ আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ -২ ( দিরাই -শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি)নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বিবিয়ানা মডেল কলেজ।
গতকাল রোববার (২৬ জুলাই) দুপুরে কলেজ মাঠে এলাকার মুরুব্বি ও যুক্তরাজ্য প্রবাসী আবু তাহের এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক জেনী রায়ের পরিচালনায় প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী এমপি বলেন, হাওরের অঁজো পাড়া গায়ে অবস্থিত বিবিয়ানা মডেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শহরের নামি-দামি কলেজ কে পিছিয়ে ফেলে সর্বদাই বোর্ডের প্রতিটি পরীক্ষায় ইর্ষনীয় ফলাফল বয়ে এনেছে, এটা সত্যই আমাদের জন্য গৌরবের। তিনি আরও বলেন শিক্ষা ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, এজন্য বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করছে। তিনি দিরাই শাল্লা বাসী কে ধন্যবাদ জানিয়ে বলেন যতদিন বেঁচে থাকবো আজীবন আপনাদের সেবা করে যাবো। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস। এর আগে নাছির উদ্দীন চৌধুরী কলেজের নবনির্মিত পাঁচ তলা ভবনের উদ্বোধন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুরিয়ান নাগরিক সমাজকর্মী তাইফুং জং, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো কামরুজ্জামান, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা পবিত্র মোহন দাস, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, সাংবাদিক রুদ্র মিজান, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, আব্দুল মান্নান, সামছুল ইসলাম বাবুল, কামরুল আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল নৃপেন্দ্র চন্দ্র দাস। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest