জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী “বাবুল” ও নারী নির্যাতন মামলার আসামী “সাবির” গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী “বাবুল” ও নারী নির্যাতন মামলার আসামী “সাবির” গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী বাবুল (৩৫) ও নারী নির্যাতন মামলার আসামী সাবির(৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এসআই মোঃ নুর হোসেন, এসআই মোঃ মতিউর রহমান এবং পিএসআই তানভীর হাসান শাকিল সহ একদল পুলিশ ২৫ শে জুলাই বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী মৃত আবর আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-২১, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; জি আর নং-১২৭, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; সময়- ০৭:১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলার এজাহার নামীয় আসামী মোঃ বাবুল মিয়া(৩৫) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ঈশানকোণা) গ্রাম নিবাসী মৃত আব্দুল বারীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-২০, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; জি আর নং-১২৬, তারিখ- ২৬ জুলাই, ২০২৬; সময়- ০১:১৫ ঘটিকা ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ মামলার আসামী মোঃ সাবির মিয়া(৪০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৬ শে জুলাই সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ