প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলু (৪০)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
২ রা জুন রোজ মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে তাকে থানারোডস্থ তাঁর নিজস্ব পেশাগত কার্যালয় থেকে তুলে নেয়া হয়। আমিনুর রহমান জিলু জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্বরত রয়েছেন।
সাংবাদিক আমিনুর রহমান জিলুর পরিবারের অভিযোগ কোন ধরনের তদন্ত ছাড়াই ফিল্মিস্টাইলে নিজ অফিস থেকে তাকে তুলে নেয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন।
জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায়, সাইবার ট্রাইব্যুনালে জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাংবাদিক জিলুর মামা আবদুল হেকিম এই গ্রেপ্তারকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, আমার ভাগিনা দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছে। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক ধর্ষিতা নারীর আপোষের টাকা আত্মসাতের অভিযোগে একটি সংবাদ করেন। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে একটি মিথ্যা সাজানো মামলা করেন। ডিবি পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশা-পাশি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।
এদিকে সাংবাদিক আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক বিবৃতিতে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমিনুর রহমান জিলু’র নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক মামলার আশ্রয় নেওয়া হয়েছে। একজন কর্মরত সাংবাদিককে কোনো রকম সুষ্ঠু তদন্ত ছাড়া এভাবে কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর বড় আঘাত। অবিলম্বে আমিনুর রহমান জিলুর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বিবৃতিদাতারা হলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ও দুলন মিয়া।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest