শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলকলিয়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলকলিয়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 
জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের কলকলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৩১শে মে রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ।।।।।।।বায়ক আনিছুর রহমান তুতি’র সভাপতিত্বে ও  যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির  যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আবু তালেব, আব্দুল মন্নান, মনির উদ্দিন, মিঠন মিয়া, বিএনপি নেতা আজিজুল হক আজিবুল, নুরুজ্জামান, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, আনোয়ারুল হক, আখলাকুল আম্বিয়া, উকিল আলী, আব্দুস ছালাম, নজির আলী, জামাল হোসাইন, সাদিক হোসেন রাজু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহসভাপতি রোকন মিয়া, কারুল হাসান লিটন, আবির হোসেন আবু, যুবদল নেতা আছকির আলী, স্বাধীন মিয়া, মোজাম্মেল হোসেন, আজিজুল হক আবদাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক আহমেদ জিতু,জুনেদ আলম, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল হক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আলোচনা সভা পর্ব শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি  ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ