প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৩০শে মে রোজ শনিবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ চিলাউড়া পয়েন্টে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর সভাপতিত্বে ও
জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক এম এ মতিন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি।
আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজু আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, মঈন উদ্দিন, শাহীন আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রাহীন তালুকদার, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, সদস্য মোঃ আল আমিন, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ছালিক আহমেদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক আহমদ মিঠু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু , জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, সামছুল হক, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সদস্য আছকির আলী (সাবেক চেয়ারম্যান) ফারুক আহমেদ, শিশু মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুস ছালাম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর প্রমূখ।
আলোচনা সভা পর্ব শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest