জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন আনাস(৩২) নামক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ১০ মে রোজ রবিবার সকাল প্রায় ৯ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরস্থ জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বশীল একজন বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের জানালা খুলে দেখতে পান বিদ্যালয় পার্শ্ববর্তী টিনসেট ছাপড়া ঘরে গলায় রশি দেওয়া এক যুবকের ঝুলন্ত মরদেহ রয়েছে।তিনি স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে এই ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর (আলিয়াবাদ) গ্রাম নিবাসী মৃত আজমান আলীর ছেলে মানসিক ভারসাম্যহীন আনাস আলী(৩২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি ও নিহতের পরিবার এর লোকজন জানান, আত্মহত্যাকারী আনাস আলী (৩২) মানসিক ভারসাম্যহীন। বিগত কয়েক বছর যাবত পাগল অবস্থায় ছিল। সে কখনো কখনো নিজ বাড়িতে থাকলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটে খাওয়া দাওয়াসহ রাত্রী যাপন করতো।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ