নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৬

নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

 

সংগৃহীত ছবি
ইউএস বি ডেস্কঃ
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১০ মে) ‘পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে তার বাণীতে বলেন, ‘প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারির আর্দশে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে; ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।
মন্ত্রী বলেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এদিকে পুলিশ মহাপরিদর্শক তার দেওয়া বাণীতে বলেন, পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে আমরা পুলিশের কার্যক্রমকে আরো জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে অঙ্গীকারবদ্ধ। এবারের পুলিশ সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে, আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা জনগণের পুলিশ হিসেবে তাদের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই।
সূত্র: যুগান্তর .কম

এ সংক্রান্ত আরও সংবাদ