ছাতকের শীতল ছায়া একাডেমীর পরীক্ষার হল পরিদর্শন করলেন স্বাস্থ্য সহকারী মুহিবুল ইসলাম

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

ছাতকের শীতল ছায়া একাডেমীর  পরীক্ষার হল পরিদর্শন করলেন স্বাস্থ্য সহকারী মুহিবুল ইসলাম

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার পরগণা বাজার জিয়াপুরে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ শীতল ছায়া একাডেমির প্রথম সাময়িকী পরীক্ষা আজ ৯ মে শুরু হয়েছে।এই পরীক্ষার হল পরিদর্শন করেছেন ছাতক উপজেলার স্বাস্থ্য সহকারী মুহিবুল ইসলাম,সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য জনাব কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, শীতল ছায়া একাডেমীর প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ। সুষ্ঠ ও সুন্দর ভাবে ১ম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ