পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী সড়কে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী সড়কে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##
পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের সদস্য জগন্নাথপুরের আজির(৩৩) ও শান্তিগঞ্জের হোসাইন (২২) কে গ্রেপ্তার সহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাযায়, বিগত ৬ই মে রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী শরীফ মহাজনের ব্যবসা প্রতিষ্টান ” হাবিব ট্রেডার্স ” এর কর্মচারী( ডিএসআর) স্বপন দাস (৩৮) এই প্রতিষ্ঠান এর মালামাল পিক-আপ ভ্যান গাড়ীতে করে ডেলিভারি দিয়ে শান্তিগঞ্জ উপজেলার জয়নগর বাজার থেকে ফেরার পথে এই দিন দিবাগত রাত প্রায় ১১ টা ৪০ মিনিটের সময় পাগলা -জগন্নাথপুর- আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর ছাতক উপজেলা অংশে অবস্থিত কোন্দানালা ব্রীজ এর দক্ষিণ পার্শ্ব পৌঁছা মাত্রই ৮/৯ জনের স্ব -শস্ত্র ডাকাত দল এই গাড়ীটির গতিরোধ করে গাড়ী ভাংচুর করার পাশা-পাশি গাড়ীতে থাকা হাবিব ট্রেডার্স এর ডিএসআর সহ অন্যান্যদের মারপিট করে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। ভ্যান চালক স্বদেব দাস বিষয়টি প্রতিষ্ঠানের মালিক শরিফ মিয়ার ছেলে মতিউর রহমানকে মুঠোফোনে জানান।দুর্ঘটনার খবর পেয়ে পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এই ঘটনায় মতিউর রহমান ৭ মে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে ছাতক থানা পুলিশ ৮ ই মে ভোরে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ভমভমি বাজার থেকে এই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জগন্নাথপুর উপজেলার রতিয়ারপাড়া শাসনহবি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. আজির উদ্দিন (৩৩) ও শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে হোসাইন আহম্মদ (২২) কে গ্রেপ্তার করার পাশা-পাশি ধারালো অস্ত্র ও নগদ কিছু টাকা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ডাকাতির ঘটনাশ থানায় মামলা দায়েরের পরই তথ্য প্রযুক্তির মাধ্যমে দু’জনকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ