প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে ১ কেজি গাঁজাসহ ভানু দাস (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভানু দাস ওই গ্রামের মৃত নৃপেন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভানু দাস দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দিরাই থানা পুলিশের একটি দল তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভানু দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest