জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রায়হান (২০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই রাহাত খান সহ একদল পুলিশ ৬ মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম নিবাসী মোঃ সমুজ মিয়ার ছেলে জিআর-২৩৩/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রায়হান মিয়া (২০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৭ ই মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ