প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর কোন্দানালা ব্রীজ এলাকায় যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ অর্থ নিয়ে গেছে শ্ব-শস্ত্র ডাকাত দল।
ঘটনার বিবরণে জানাযায়, ৬ মে রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী শরীফ মহাজনের ব্যবসা প্রতিষ্টান ” হাবিব ট্রেডার্স ” এর ডিএসআর এই প্রতিষ্ঠান এর মালামাল পিক-আপ ভ্যান গাড়ীতে করে ডেলিভারি দিয়ে শান্তিগঞ্জ উপজেলার জয়নগর বাজার থেকে ফেরার পথে এই দিন দিবাগত রাত প্রায় ১১ টা ৪০ মিনিটের সময় পাগলা -জগন্নাথপুর- আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর ছাতক উপজেলা অংশে অবস্থিত কোন্দানালা ব্রীজ এর দক্ষিণ পার্শ্ব পৌঁছা মাত্রই ৮/৯ জনের স্ব -শস্ত্র ডাকাত দল এই গাড়ীটির গতিরোধ করে গাড়ী ভাংচুর করার পাশা-পাশি গাড়ীতে থাকা হাবিব ট্রেডার্স এর ডিএসআর সহ অন্যান্যদের মারপিট করে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে ডাকাত দল। ভ্যান চালক স্বদেব দাস বিষয়টি প্রতিষ্ঠানের মালিক শরিফ মিয়ার ছেলে মতিউর রহমানকে মুঠোফোনে জানান।দুর্ঘটনার খবর পেয়ে পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে হাবিব ট্রেডার্স এর বিক্রয় প্রতিনিধি (ডিএসআর) স্বপন দাস বলেন, মালামাল ডেলিভারি দিয়ে ফেরার পথে রাত প্রায় ১১ টা ৪০ মিনিটের দিকে কোন্দানালা ব্রীজ এলাকায় দেশীয় অস্ত্র-শস্ত্রে স্বজ্জিত ৮/৯ জন মুখোশদারী ডাকাত দল আমাদের গাড়ী আটক করে গাড়ী ভাংচুর করার পাশা-পাশি মারপিট করে তিন লাখ টাকা নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মূখোশ পড়ায় থাকায় ডাকাতদের চিনতে পারিনি।
এবিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডাকাতির ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ধরণ কিছুটা রহস্যজনক মনে হওয়ায় আসল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লুণ্ঠিত টাকা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ছাতক ও জগন্নাথপুর থানার পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest