প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে অপ্রাপ্ত বয়সে বিয়ের চেষ্টা করতে এসে দুই কিশোর-কিশোরী থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় তাদের প্রকৃত অভিভাবকদের খুঁজে বের করতে সবার সহযোগিতা চেয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ৬ই মে রোজ বুধবার দুপুরে এক কিশোরী ও এক কিশোর বিজ্ঞ আদালতে বিয়ের উদ্দেশ্যে উপস্থিত হলে বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট আইনজীবীর সরকারি সহায়তায় তাদের সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেন। বর্তমানে এই কিশোর – কিশোরী থানা হেফাজতে রয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ, পিপিএম জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাকে অবগত করা হয়েছে। থানা সুত্রে আরও বলেন, কিশোর – কিশোরীর দেওয়া তথ্যমতে সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের তারিফ আলীর মেয়ে রুবি বেগম (১৬) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাগমারা গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে নাঈম হোসেন (১৭)।
পুলিশ জানায়, তাদের অভিভাবকদের শনাক্ত করতে পারলে আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে অনুগ্রহ করে ০১৩২০১২০৭৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, অপ্রাপ্তবয়সে বিয়ে প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। পাশাপাশি শিশুদের অধিকার রক্ষায় আইন প্রয়োগে আরও কঠোরতা প্রয়োজন বলে তারা মনে করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest