জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ ৪ জন গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহনাজ(৪৫), রাকিব(৫০), গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী আফজাল (৫২)ও মালিক(৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই রাহাত খান সহ একদল পুলিশ ৫ মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার তিলক গ্রাম নিবাসী হরূপ খানের ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৫ এপ্রিল, ২০২৬; জি আর নং-৬২, তারিখ- ১৫ এপ্রিল, ২০২৬; সময়- ২১:০৫ ঘটিকায় ধারা- ৩১(খ)/৩১(ঘ)/৩৩/৩৬ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর মামলার এজাহার নামীয় আসামী ১.) মালিক খান (৪৫), লহরী গ্রাম নিবাসী মায়া মিয়ার ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-২/৯০, তারিখ- ০১ জুন, ২০২১; জি আর নং-৯০/২০২১, তারিখ- ০১ জুন, ২০২১; সময়- ০৯.১৫ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহনাজ মিয়া (৪৫), হলদিপুর গ্রাম নিবাসী আতাউর রহমান এর ছেলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ঢাকা ,সিআর নং-৬৩২/২১, তারিখ- ৩০ মার্চ, ২০২৬; (ঢাকা,আশুলিয়া) এর সাজাপ্রাপ্ত আসামী রাকিবুর রহমান রাকিব(৫০) ও আটঘর গ্রাম নিবাসী গ্রাম নিবাসী আখলাকুর রহমান এর ছেলে জিআর নং-২০/২০ মামলা গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত আসামী সাদিকুর রহমান ৥ আফজাল(৫২) কে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৬ মে রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ