সুনামগঞ্জে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক, জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৬

সুনামগঞ্জে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক, জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
‎সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের লন্ডন প্রবাসীর বাড়িতে গৃহকর্মী কর্তৃক চেতনানাশক ঔষধ খাবারের সাথে মিশিয়ে অজ্ঞান করে প্রবাসীর বাড়ি থেকে স্বর্নালংকার, নগদ টাকা, পাউন্ড ও মুল্যবান দলিলপত্র চুরি হওয়া  চোরাই মালামাল উদ্ধারসহ মূল আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
‎জানাযায়, মামলার বাদী মোঃ এনাম হোসেন এর সম্পর্কে লন্ডন প্রবাসী গুলনাহার বেগম দাদী হয় এবং বাদীর প্রতিবেশী। গত ২৩ এপ্রিল২০২৬ইং তারিখে লন্ডন প্রবাসী গুলনাহার বেগম তাহার স্বামী আরশ আলী যুক্তরাজ্য হইতে বাংলাদেশে নিজ বাড়ি জগন্নাথপুর আসেন। তখন থেকে বাসায় কাজের জন্য একজন গৃহকর্মী খোঁজতেছিলেন।পরে বাদীর চাচী আয়ারুন নেছার মাধ্যমে একজন অজ্ঞাতনামা গৃহকর্মী বাসায় কাজের জন্য দেওয়া হয়। গত ২৪ এপ্রিল ২০২৬ইং তারিখ রাত অনুমান সাড়ে ১০টায়  লন্ডন প্রবাসী গুলনাহার বেগম ও তাহার স্বামী আরশ আলীসহ পরিবারের অন্য অপর সদস্য লীজা বেগমকে গৃহকর্মী শিপা বেগম (৫০) রাতের খাবার দেয় এবং খাবার শেষে চা খেতে দেওয়া হয়।  চা পান করে বসতঘরে যার যার কক্ষে ঘুমিয়ে যায় সবাই । পরের দিন সকাল অনুমান সাড়ে ৯টায়  মামলার বাদী ঘুম থেকে উঠে তাহার দাদা লন্ডন প্রবাসী আরস আলীকে ডাকাডাকি করিয়া কোন সাড়া শব্দ না পাইয়া গেইটের তালা খুলে আশপাশ লোকজনকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। প্রবাসী আরশ আলী ও গুলনাহার বেগম এবং লীজা বেগমকে অচেতন অবস্থায় দেখতে পান । এসময় মহিলা গৃহকর্মী শিপা বেগমকে তখন ঘরের ভিতর পাওয়া যায় নাই। জানা যায় গৃহকর্মী শিপা বেগম চেতনানাশক ঔষধ খাবারের সাথে মিশাইয়া প্রবাসী আরশ আলীর পরিবারকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকা, পাউন্ড, দলিল ও ব্যংকের চেক চুরি করে নিয়ে বাড়ির কলাপসিবল গেইটের বাইরে থেকে তালা মেরে চাবিটি গেইটের নিচে ফেলে যায়। প্রবাসীর পরিবারকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহন করে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার নিমিত্তে আল হারামাইন হাসপাতাল, সিলেট-এ ভর্তি করানো হয়।
‎‎বাদীর অভিযোগেরে প্রেক্ষিতে মামলাটি রুজু হইলে জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ মামলাটির তদন্তভার গ্রহন করেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গৃহকর্মী শিপা বেগম মহিলাকে সনাক্ত পূর্বক সুনামগঞ্জ পৌরসভার ০৮নং ওয়াক্ত এর মল্লিকপুর সাকিনস্থ জনৈক খোরশেদ মিয়ার ভাড়া বাসা হইতে গৃহকর্মী সহ তাহার সহযোগী আসামী নেছার আহমদকে গ্রেফতার করে ডিবি পুলিশ । আসামী শিপা বেগমকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনার তারিখ ও সময়ে সে চেতনা নাশক ঔষধ খাবারের সাথে মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা, পাউন্ড, দলিল ও ব্যংকের চেক চুরি করে নিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী শিপা বেগম ও তাহার সহযোগী আসামী নেছার আহমদ এর কাছ থেকে নগদ ৬৬,০০০/- (ছিষট্টি হাজার) টাকা, বৈদেশিক মুদ্রা (২০০২)=৪০ পাউন্ড, সিটি ব্যাংক এর চেক বহি ০১টি, জমির দলিল ০১টি উদ্ধার পূর্বক গত ০৪এপ্রিল২০২৬ইং তারিখে জব্দ করে ডিবি পুলিশ । এবং চুরি হওয়া কানের দুল, ও স্বর্নের গলার চেইন উদ্ধারের জন্য সিলেট কোতোয়ালী থানাধীন জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের ছুম্মা আমিন জুয়েলার্স দোকানে অভিযান পরিচালনা করে চোরাইকৃত একজোড়া কানের দোল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত অভিযানে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী, জেল গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ এর নেতৃত্বে এসআই মোঃ সাব্বির আহসান, এসআই(নিঃ)/আব্দুর রহিম জিবান সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহন করেন।
‎জানাযায় যার জগন্নাথপুর থানার মামলা নং- ০৬ তারিখ-০৪/০৫/২০২৬খ্রি. ধারা- ৩২৮/ ৩৮১/ ৩৪ পেনাল কোড। চোরাই মালামালের বিরবণ ও মূল্য ‎(ক) ০২ (দুই) ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যাহার মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। ‎(ঘ) ০১ (এক) ভরি ওজনের ০১জোড়া স্বর্নের কানের দুল যাহার মূলা ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।(গ) ০১ (এক) ভরি ওজনের ০১জোড়া স্বর্ণের চুড়ি যাহার মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। (ঘ) নগদ ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা। (৩) বৈদেশিক মুদ্রা ৩০০ পাউন্ড। (চ) সিটি ব্যাংক এর চেক বহি ০১টি।
‎(ছ) জমির দলিল ০১টি। সর্বমোট চোরাই মূল্য= ১৩,১৯,৮০০/- (তের লক্ষ উনিশ হাজার আটশত) টাকা। উদ্ধারকৃত চোরাই মালামাল ‎(ক) ০১ (এক) ভরি ওজনের ০১জোড়া স্বর্নের কানের দুল যাহার মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। (খ) নগদ ৬৬,০০০/- (ছিষট্টি হাজার) টাকা। (গ) বৈদেশিক মুদ্রা (২০০২)=৪০ পাউন্ড। (ঘ) সিটি ব্যাংক এর চেক বহি ০১টি। (৫) জমির দলিল ০১টি। সর্বমোট উদ্ধারকৃত চোরাই মালামালের মূল্য= ৩,১৬,০০০/-(তিন লক্ষ ষোল হাজার) টাকা। উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবির ওসি মোঃ হযরত আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ