প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ৫, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ হতে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোস্তফা মিয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোস্তফা মিয়ার মাদ্রাসায় আগমন উপলক্ষে তাঁহাকে সংবর্ধনা প্রদান এর লক্ষে জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে ৫ মে রোজ মঙ্গলবার বাদ জোহর অত্র মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খসরু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সহ সুপার আব্দুল্লা আল মাসুদ এর সঞ্চালনায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোস্তফা মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন , জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুহেদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার তুফায়েল আহমদ মিনার, জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অস্টম শ্রেণীর শিক্ষার্থী তাওহিদ আলম। আলোচনা পর্ব শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মালেক, জানি আলম, আনাছ আলী, আবু খালেদ, শামীম আক্তার, ক্বারী ইজাজুল ইসলাম, আশরাফ আলীসহ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও বিভিন্ন শ্রণীপেশার লোকজন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রতি প্রবাসীদের টান রয়েছে। যেকারনে দেশের যেকোনো দুর্যোগে প্রবাসীরা সবার আগে হাত বাড়ান, মানুষের পাশে দাড়ান।দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এসময় তারা মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির মুর্দেগানসহ সকল মোর্দেগানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনি মাদ্রাসার অসমাপ্ত কাজ পরিদর্শন করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest