জগন্নাথপুরে কৃষকের আত্মহত্যা 

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

জগন্নাথপুরে কৃষকের আত্মহত্যা 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে রানা (৩৫) নামক এক কৃষক সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বড় মোহাম্মদপুর গ্রাম নিবাসী মৃত ওহাব আলীর ছেলে রানা মিয়া(৩৫) বিগত ৪ ঠা মে রোজ সোমবার সারাদিন হাওরে ধান কর্তন করে বাড়ী ফিরে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে বিশ্রামে যান। এবং পরিবার এর লোকজন এর অগোচরে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবার এর নিকট হস্তান্তর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি। এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ