প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে মাদক মামলার আসামী শাহ আলম(৩০), আফজল(৩০), পিন্টু (৫০) ও জগন্নাথপুর থানার নন এফআইআর মামলার আসামী স্বপন(৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মোঃ আশরাফুল আলম এসআই মোঃ বিন আমিন, এএসআই এখলাছুর রহমান এবং এএসআই রাহাত খান সহ একদল পুলিশ ৩ রা মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রাম নিবাসী তছকির আলীর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০৫, তাং-০৪/০৫/২৬খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর এজাহার নামীয় আসামী মাদক ব্যসায়ী শাহ আলম (৩০), একই গ্রাম নিবাসী মৃত সুরুজ আলী ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আফজল মিয়া (৩০), রানী নগর গ্রাম নিবাসী মৃত হরেন্দ্র পাল এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০৩, তাং-০৩/০৪/২৬খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর এজাহার নামীয় আসামী মাদক ব্যবসায়ী পিন্টূ পাল (৫০) ও জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী মৃত আব্দুল জলিল এর ছেলে জগন্নাথপুর থানার নন এফআইআর নং-৩৭/২০২৬, ০৪ মে ২০২৬; ধারা- ৩৪ পুলিশ আইন এর গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৪ মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest