জগন্নাথপুরে মাদক মামলার আসামী সহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

জগন্নাথপুরে মাদক মামলার আসামী সহ ৩ জন গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে নিয়মিত মামলার আসামী শফিক (২৫), মাদক মামলার আসামী রিবুল(৪৫) ও এনাম(৩৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই রাহাত খান সহ একদল পুলিশ ২ রা মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত উমরপুর(গুচ্ছ গ্রাম) নিবাসী মৃত তাজ উদ্দিন এর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-০২, তারিখ-০২ মে, ২০২৬; জি আর নং-৭৪, তারিখ- ০২ মে, ২০২৬,ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ রিবলু মিয়া (৪৫), মৃত ইস্কন উল্লাহর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ এনাম মিয়া (৩৮) ও একই উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মইজপুর গ্রাম নিবাসী মৃত হাজী মোঃ চেরাগ আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-০১, তারিখ-০১ মে, ২০২৬; জি আর নং-৭৩, তারিখ- ০১ মে,২০২৬, ধারা-143 /447/ 323/379/427/506/114/34 The Penal Code, 1860 এর এজাহার নামীয় আসামী মোঃ শফিক মিয়া (২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩ মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ