প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মে ২, ২০২৬
মোঃ হুমায়ুন কবির, দিরাই (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারের সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে দিরাইসহ আশপাশের আরও দুই উপজেলার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করলেও কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনপোযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও কাদায় পরিণত হয়েছে পুরো রাস্তা। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায় সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।এতে করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে হোসেনপুর বাজারের ব্যবসায়ী আছাব উদ্দীন,আনিচ আহমেদ, মসতাক আহমেদ, তারেক মাহমোদ, সামিম আহমেদ, ডাক্তার কামাল আহমেদ, সাদত মিয়া ও আলমগীর সহ আরো অনেকে বলেন, এই রাস্তার অবস্থার কারণে বাইরের লোকজন বাজারে আসতে চায় না। এতে আমাদের ব্যবসা অনেক কমে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “এই রাস্তা দিয়ে প্রতিদিন তিন উপজেলার মানুষ চলাচল করে কিন্তু বছরের পর বছর কোনো সংস্কার হয় না আমরা খুব কষ্টে আছি।এলাকাবাসী অভিযোগ করেন একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য জোর দাবি করতেছি।
এ বিষয়ে জগদল ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, সড়কটির সংস্কারের প্রয়োজনীয়তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে তবে কবে নাগাদ কাজ শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তারা।
ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest