প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ১, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে জগন্নাথপুর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
” সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বিশ্বের অন্যান্য দেশের মতো মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৬ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে ১লা মে রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় এক বিশাল র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, পরিবহন শ্রমিক নেতা মোশাহিদ আলী ও শফিকুল ইসলাম খেজর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কাওছার আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য মোঃ আল আমীন, ইকবাল হোসেন, মোঃ মুকিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আমিনুল ইসলাম সিপন, শাহ ফুজায়েল আহমদ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest