জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দি এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেষ চন্দ্র রায় , জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ ও মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ওয়াহাব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুরের হাওরাঞ্চলের পানি বেড়ে যাওয়ায় গরু চুরির শঙ্কা দেখা দিয়েছে। তাই পুলিশী তৎপরতার জোরদারের দাবী জানানো হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার জন্য আহবান করা হয়েছে। এছাড়া অতি বৃষ্টিতে হাওরে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা তৈরী করে প্রধানমন্ত্রীর ঘোষিত সহায়তা প্রদানের জন্য স্থানীয় প্রশাসন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক এর তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনে দেওয়ার জন্য প্রতি আহবান জানিয়েছেন বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ