প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আলোচনা সভায় আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন, ইকবাল হোসাইন উপস্থিত থেকে এবং ভিডিও কনফারেন্স মোঃ হুমায়ুন কবির ফরিদী সংযুক্ত হয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং স্থানীয় সমস্যা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও, সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বাবুল খান মুন্না, প্রভাত প্রতিদিন প্রত্রিকার জুবায়ের হোসেন, দৈনিক দেশ বুলেটিন পত্রিকার সাহাব উদ্দিন রাহুল, বাংলা টাইম এন্ড টিউন শাকিল আহমদ ,দৈনিক জগন্নাথপুর পত্রিকার মোঃ নাঈম হোসেন, আজকের দেশ বাংলা পত্রিকার রাসেল আহমদ, দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর জীবন তালুকদার, দোয়েল টিভি (অনলাইন) হুমায়ুন কবির চৌধুরীকে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest