প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
পাগলা-জগন্নাথপুর – আউশকান্দী- ঢাকা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় শাহরিয়ান(১৭) নামক এক কিশোর মৃত্যু বরন করেছে। ঘাতক ট্রাক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।
জানাযায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরিয়া নোয়াগাঁও গ্রাম নিবাসী বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই ( লম্বাহাটি) গ্রামের জাফর আলীর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী কমলা মিয়া বাবুর্চির ছেলে ইকড়ছই ফুটবল একাডেমির উদীয়মান খেলোয়াড় মোঃ মোজাম্মেল হোসেন শাহরিয়ান (১৭) গতকাল ১৭ এপ্রিল রোজ শুক্রবার দিবাগত রাত প্রায় ১০ ঘটিকার সময় মোটরসাইকেল এর জ্বালানি তৈল ক্রয়ের জন্য বাজাজ পালসার মোটরসাইকেল যোগে বাড়ী থেকে বের হয়ে সুনামগঞ্জ -পাগলা- জগন্নাথপুর -আউশকান্দী -ঢাকা আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর পৌর শহরের বিমান মার্কেটের নাঈম এন্টারপ্রাইজ এর সামনে পৌছা মাত্রই সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ ১২-২১৬৮) পেছন থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হোসেন শাহরিয়ান(১৭) গুরুতর আহত হয়। তৎক্ষনাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকটি ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর এর নেতৃত্বে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন সসংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest