প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কয়লা ভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দ কয়লা ২৬ মণ ১৫ কেজি।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০ টায় উপজেলার গাতাবলা এলাকায় বন বিভাগের কালেঙ্গা বিটের কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে একদল বন প্রহরীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার সময় একটি পিকআপ ভর্তি ২৬ মণ ১৫ কেজি কয়লা জব্দ করেছে। এ বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সহকারি বন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, কালেঙ্গা বিটের টহলদল পিকআপ ভর্তি কয়লা জব্দ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest