সিলেটের  সাগরদিঘীরপাড়ে ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

সিলেটের  সাগরদিঘীরপাড়ে ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক

 

ইউএস বি ডেস্কঃ

১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১টা৫ মিনিটের সময় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন ০৩ নং ওয়ার্ডের সাগরদিঘীরপাড়স্থ ওয়াকওয়েতে অর্প রায় (২৩) ও তার স্ত্রী পলি রানী সূত্রধর (২০) বসে কথা বলার সময় একদল যুবক পরস্পর যোগসাজসে তাদের পথরোধ করে।
এ সময় অভিযুক্তরা তাদের স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করে মিথ্যা অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিবারের সদস্যদের ফোন দিতে বলে। পাশাপাশি তাদের বৈবাহিক সম্পর্কের প্রমাণ হিসেবে কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে তারা ত্রাস সৃষ্টি করে ভুক্তভোগীদের নিকট থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলেই ৩ জনকে আটক করতে সক্ষম হয় এবং তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে।
আটককৃতরা হলো:
১। মোঃ সাদিকুল হক সাদিক (২০), পিতা- মোঃ আছাদ আলী, মাতা- নাজমা বেগম, সাং- বড়কাপন, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ; বর্তমানে- কুমারগাঁও আ/এ, থানা- জালালাবাদ, জেলা- সিলেট।
২। অর্পন বিশ্বাস (২১), পিতা- রসরাজ বিশ্বাস, মাতা- শিমা বিশ্বাস, সাং- জয়সিন্ধী, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ; বর্তমানে- আজাদী-১০৯, মিরবক্সটুলা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট এবং ৩। রিফাত (২২), পিতা- শওকত আহমেদ, মাতা- রেহেনা বেগম, সাং- জিরুইন, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা; বর্তমানে- তাতিপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৯, তারিখ-১৭/০৪/২০২৬ খ্রি., ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ