রাঙ্গামাটিতে নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় ১১ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

রাঙ্গামাটিতে  নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় ১১ জনকে জীবিত উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার রাজমনিপাড়া এলাকায় গতকাল ১৫ এপ্রিল রোজ বুধবার  সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

সেনা সদস্যরা অত্যন্ত পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে পানিতে ডুবে যাওয়া ১১ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন, যাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিরাপদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বাংলাদেশ আর্মির ফেসবুক ভেরিফাই আইডি সুত্রে জানা গেছে।

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জনগণের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ