প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে ১৫ ই এপ্রিল রোজ বুধবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণী উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, সদস্য লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, সাংবাদিক রিয়াজ রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য সাংবাদিক মোঃ আল আমীন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাংবাদিক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা সাংবাদিক জামাল হোসাইন, কৃষক আংগুর মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সালেহ আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক তারেক আহমেদ মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সাংবাদিক শাহজাহান মিয়া সহ সুবিধাভোগী জনসাধারণ।
এ ব্যাপারে একান্ত আলাপকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওসার আহমেদ জানান, উপজেলার ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest