প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠান শুরু হয়। এবং সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর অংশ গ্রহণে এক বিশাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest