জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বাংলা পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বাংলা পহেলা বৈশাখ উদযাপন

 

হুমায়ূন কবীর ফরীদি ##
বাংলা নববর্ষ ১৪৩৩ বাংলা পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“নববর্ষের ঐকতান, গনতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠান শুরু হয়। এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর নেতৃত্বে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর অংশ গ্রহণে এক বিশাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে এসে শেষ হয়। এবং সকাল ১১ ঘটিকার সময় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলা চত্বরে গ্রামীণ মেলায় স্টলে স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেন স্টলের মালিকগণ। এছাড়াও ১৪৩৩ বাংলা নববর্ষের পহেলা বৈশাখকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ১৩ ই এপ্রিল সকাল ১০ টায় শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা। সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,  কৃষি  কর্মকর্তা কাউছার আহমেদ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ,পানি সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া,যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলাম, সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটি সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আল আমীন,হিফজুর রহমান তালুকদার জিয়া, মুকিম উদ্দিন, ইকবাল হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ