প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আংশিক এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ জোনে অনুষ্ঠিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে জগন্নাথপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটি জোন পর্যায়ে ২য় স্থান অর্জন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ১৩ এপ্রিল সোমবার দিনব্যাপী ওয়ালটন কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় আয়োজিত ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম সামছুল আলম,ভাইস চেয়ারম্যান এস এস আশরাফুল আলম,এমডি এস এম মাহবুবুল আলমসহ উচ্চ পদস্হ কর্মকর্তা ও সারাদেশ হতে আগত ২০০ ডিস্টিবিউটরবৃন্দ।
এই অর্জনের মাধ্যমে পপুলার ইলেকট্রনিকস আবারও প্রমাণ করেছে যে, গ্রাহকসেবা, বিক্রয় কার্যক্রম ও ব্যবসায়িক সুনামের ক্ষেত্রে তারা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠান এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এবং
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও গ্রাহকদের আস্থাকে পুঁজি করে তারা ব্যবসা পরিচালনা করছেন। যার ফলস্বরূপ এই সম্মানজনক স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
এই সাফল্যে জগন্নাথপুরবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও গ্রাহকরা পপুলার ইলেকট্রনিকসের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড দেশের বিভিন্ন অঞ্চলে সেরা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের স্বীকৃতি দিতে প্রতি বছর আয়োজন করা হয়। এবারের আয়োজনে সুনামগঞ্জ জোনে ২য় স্থান অর্জন করে পপুলার ইলেকট্রনিকস নতুন এক মাইলফলক স্থাপন করলো।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest