সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে ৭ জন আটক,হোটেল সিলগালা

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে ৭ জন আটক,হোটেল সিলগালা

 ইউএস বি ডেস্কঃ

সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল ১২ এপ্রিল রোজ  রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালাদিঘীরপাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়।

আটককৃতরা হলেন- সাদিয়া আক্তার ওরফে সোনিয়া(২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইনে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।সুত্রঃ সিলেটের ডাক

এ সংক্রান্ত আরও সংবাদ