প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল ১২ এপ্রিল রোজ রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালাদিঘীরপাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়।
আটককৃতরা হলেন- সাদিয়া আক্তার ওরফে সোনিয়া(২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইনে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।সুত্রঃ সিলেটের ডাক
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest