প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নব-গঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতাগণ হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ সালাউদ্দিন আহমদ মিঠু, ১ম যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল মতিন,যুগ্ম-আহ্বায়ক মোঃ দিলু মিয়া, যুগ্ম-আহ্বায়ক মোঃ সামসুল হক ও যুগ্ম-আহ্বায়ক মোঃ তকবুর হোসেন সহ নেতৃবৃন্দ।
বিবৃতিতে পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ফোরামের কার্যক্রম সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সহায়ক হবে। নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটির সকল সদস্যের সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত ১১ এপ্রিল শনিবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ মাদিহা প্লাজায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমীন, নির্বাহী সদস্য মুকিম উদ্দিন, দোলন মিয়া, মিজানুর রহমান মিজান, জামাল হোসাইন ও মঈনউদ্দীন প্রমূখ। বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক সিলেট বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন।
সভায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন এর লক্ষে সকলকে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest