চুনারুঘাট  সীমান্তে ভারতীয় আট গরু জব্দ

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

চুনারুঘাট  সীমান্তে ভারতীয় আট গরু জব্দ

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 

হবিগঞ্জের চুনারুঘাটে  সীমান্তে আট ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আট ভারতীয় গরু প্রায় ৬ লাখ টাকা হবে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫, বিজিবি। বিজিবি জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ- ৫৫ বিজিবি, উপজেলার গুইবিল বিওপির টহলদল ওই সীমান্ত হতে আনুমানিক এক কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে গুইবিল দোলনা চা- বাগান নামক স্থানে টহল পরিচালনার সময় চা-বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় আট ভারতীয় গরু জব্দ করে। হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ