মধ্যনগরে হাওরের পানি নিষ্কাশনে গিয়ে একজন নিহত

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

মধ্যনগরে হাওরের পানি নিষ্কাশনে গিয়ে একজন নিহত

মধ্যনগর সংবাদদাতাঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের পানি নিষ্কাশনের জন্য এই হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বেড়িবাঁধ কাটতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে এক উপজেলা সদর ইউনিয়নের সাইলানী গ্রামের আনফর আলীর ছেলে মো. আরমান হোসেন (১৮) মৃত্যু বরন করেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানিতে ডুবে যাওয়া বোরো ধান রক্ষায় হাওরে পানি নিষ্কাশনের জন্য নালা খননের কাজ চলছিল। এ সময় হঠাৎ করে পাড় ধসে আরমান হোসেন মাটির নিচে চাপা পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ