জগন্নাথপুরে অবৈধভাবে মাটি কাটায় ট্রাক্টর ও এক্সেভেটর মেশিন জব্দ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

জগন্নাথপুরে অবৈধভাবে মাটি কাটায় ট্রাক্টর ও এক্সেভেটর মেশিন জব্দ

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাক্টর ও এক্সেভেটর মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মহসিন উদ্দীন।
১২ ই এপ্রিল রোজ রবিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সোনাতলা গ্রাম এলাকায় অবস্থিত শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কুশিয়ারা নদীর পাড়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন এর নেতৃত্বে ও জগন্নাথপুর থানার একদল পুলিশ এর উপস্থিতিে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় কুশিয়ারা নদীর পাড় হ‌তে প‌রি‌বে‌শের ক্ষ‌তি সাধন ক‌রে অ‌বৈধভা‌বে মা‌টি উত্তোল‌ন এর দায়ে এই কাজে ব্যবহৃত ১‌টি এক্সেভেটর মে‌শিন ও এক‌টি মা‌টি টানার ট্রাক্টর পেয়ে জব্দ করার পাশাপাশি এই যানবাহন দুটি নদীর পাড় থেকে তুলে আনার সুযোগ না থাকায় কাজের অযোগ্য করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিমউদ্দীন এর জিম্মায় দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন। এই কাজে জড়িত অপরাধীরা ভ্রাম্যমাণ আদালতের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পা‌লি‌য়ে যাওয়ায় তা‌দের আইনের আওতায় আনা সম্ভব হয়‌নি।
এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজিমুদ্দীন বলেন, শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কুশিয়ারা নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ১টি এক্সেভেটর মেশিন ও ১টি ট্রাক্টর জব্দ করে আমার জিম্মায় অর্থাৎ পরিষদের জিম্মায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কে বা কাহারা এখান থেকে মাটি উত্তোলন করেছে এখনো জানাযায়নি। তবে ধারনা করছি শাপলা ব্রিক ফিল্ড সংশ্লিষ্টতা থাকতে পারে। বিষয়টি খোঁজ নেওয়ার জন্য স্থানীয় মেম্বার সাহেবকে বলেছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন বলেন, পরিবেশের ক্ষতি করে নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন এর আলামত পেয়েছি। এবং ঘটনাস্থল থেকে একটি এক্সেভেটর মেশিন ও একটি ট্রাক্টর জব্দ করার পাশাপাশি অকেজো করে স্থানীয় চেয়ারম্যান এর জিম্মায় প্রদান করা হয়েছে। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে এই কাজে সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যাওয়ায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
জনস্বা‌র্থে উপ‌জেলা প্রশাস‌নের এ ধর‌নের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

এ সংক্রান্ত আরও সংবাদ