জগন্নাথপুর -সিলেট সড়কের ঝুকিপূর্ণ বাউরকাপন ব্রীজ, ঘটতে পারে দুর্ঘটনা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

জগন্নাথপুর -সিলেট সড়কের ঝুকিপূর্ণ বাউরকাপন ব্রীজ, ঘটতে পারে দুর্ঘটনা

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর -সিলেট সড়কের বাউরকাপন ব্রীজের মধ্যখানে বড় গর্তের সৃষ্টি হয়ে ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে অনাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হইতে সিলেট মহানগরীর সাথে যোগাযোগ স্থাপনকারী জগন্নাথপুর -বিশ্বনাথ -সিলেট সড়কের জগন্নাথপুর অংশে অবস্থিত বাউরকাপন ব্রীজের মধ্যখানে বড় গর্তের সৃষ্টি হয়ে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এখানে অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি এই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় জনতা ১০ ই এপ্রিল ঝুঁকিপূর্ণ এই ব্রীজের গর্তে লাল কাপড় টানিয়েছেন। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত দৈনন্দিন কাজে জীবন -জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জগন্নাথপুর উপজেলার বিপুল জনগোষ্ঠী ও দিরাই উপজেলার পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ যানবাহনে বিভাগীয় শহর সিলেট, জেলা শহর সুনামগঞ্জ ও উপজেলা সদরে যাতায়াত করছেন। এমনকি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক -শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিধায় জনস্বার্থে এই ব্রীজটি দ্রুততার সহিত পুনঃনির্মাণ করার জন্য স্থানীয় সাংসদ মোহাম্মদ কয়ছর আহমেদ এর সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।
এব্যাপারে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচলকারী সাজাদ, সানোয়ার, আফজাল ও সুহেল সহ স্থানীয় জনসাধারণ তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই ব্রীজটির মধ্যখনে গর্তের সৃষ্টি হয়ে ঝুকিপূর্ণ অবস্থায় আছে। এমনকি বর্তমানে একই জায়গায় গর্ত আরো বড় হয়েছে। জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী ও চাকুরী জীবিরাও চলাচল করছেন। এখানে যেকোনো মুহূর্তে অনাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি সিলেটের সাথে জগন্নাথপুর এর সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। তাই জনস্বার্থে ব্রীজটি পুনঃনির্মাণের জন্য মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর প্রতি জোর দাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ