প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
সিলেটে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ এড়াতে দুই বাস খাদে পড়ে অন্তত ৯ থেকে ১০জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল পৌণে ৩টা থেকে ৩টার মধ্যে এয়ারপোর্ট রোডের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি বাসেই পর্যটক ছিলেন। এরমধ্যে একটি বাস ছিল সাদাপাথর পর্যটনের আর অপর বাসটি রাহাত এন্টারপ্রাইজের। দুটি বিপরীতমুখী পথে যাতায়াতের সময় প্রায় মুখোমুখী সংঘর্ষের উপক্রম হয়।
তবে উভয় বাসের চালকদের দক্ষতায় তা আর হয়নি। এরমধ্যে সাদাপাথর পর্যটনের বাসটি খাদে পড়ে যায়, আর রাহাত এন্টারপ্রাইজ ছিল আংশিক খাদে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। ৯ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের ওসমানী মেডিকেলসহ অন্যান্য হাসতাপালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সহিদুর রহমান। তিনি জানান, আহদের উদ্ধার করা হয়েছে। এখন বাসগুলো উদ্ধারে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে জানানো হয়েছে।
সূত্র:সিলেটভিউ২৪.কম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest