প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে মাদকাসক্ত ১ জন সহ পৃথক মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ হাদী আব্দুল্লাহ, এসআই কবির আহমদ, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরী সহ একদল পুলিশ ৭ এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রাম নিবাসী জগন্নাথপুর থানার মামলা নং-২০, তারিখ- ২৬ মার্চ ২০২৬ইং জি আর নং-৪৬, তারিখ-০৮ মার্চ ২০২৬ইং ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ইং তৎসহ 324/325/326/307/506/114/34 The Penal Code এর এজাহারনামীয় আসামী আছাদুর রহমান (২৪), একই তারিখে বিকাল ৪ ঘটিকার সময় একই গ্রাম ইসলামপুর গ্রাম নিবাসী জগন্নাথপুর থানার মামলা নং-১০, তারিখ-১৭/০৩/২০২৬ইং, জিআর-৩৬, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৩৮৫/৪২৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় মজনু মিয়া (৬০)কে ও ৮ এপ্রিল জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রাম নিবাসী পারিবারিক মোঃ ৯০/২৫ইং, সাবেক পারিঃ মোঃ ১৭/২৫(জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ জাহেদ মিয়া(৪০)কে গ্রেপ্তার করেছেন। এবং ৭ এপ্রিল বেলা ২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার বাসিন্দা মাদকাসক্ত তোড়ন(২৭) কে উপজেলা সাংগিয়ারগাঁও এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছেন।এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ( জগন্নাথপুর থানার মামলা নং -০৬, তারিখ-০৭/০৪/২০২৬ইং, জিআর-৫৫, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক)। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest