প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।৭ এপ্রিল দিবাগত সন্ধ্যা রাত ৭ টার পরে জগন্নাথপুর উপজেলা বাজারের বিভিন্ন স্থানে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে ভ্রামমান আদালত পরিচালিত হয়। তখন সন্ধ্যা ৭টা পার হওয়ার পরেও কিছু বিপণিবিতান ও দোকানপাট খোলা রেখে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। সরকারি আদেশ অমান্য করায় এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং দ্রুত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ নিশ্চিত করতে মাইকিং ও মৌখিকভাবে সতর্কবার্তা প্রদান করা হয়।
জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা ওষুধের দোকান, কাঁচাবাজার ও রেস্টুরেন্ট ব্যতীত সব ধরণের দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক। জনস্বার্থে এবং জাতীয় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest