প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
সুনামগঞ্জ থেকে সংবাদদাতাঃ
সুনামগঞ্জ জেলা শহরের জামাইপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর দুইটায় ওই এলাকার সাকিব হোটেলের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন- নবীনগর এলাকার মৃত প্রেমানন্দ বর্মনের ছেলে ভবতোষ বর্মন (২৫) এবং পৃথিরাজ বর্মনের ছেলে অঞ্জন বর্মন (২২)।
সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই আসামীর প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিব জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest