প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান চৌধুরী (৭৮) এঁর দাফন সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী একাত্তরের রণাঙ্গনের অকতোভয় বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান চৌধুরী (৭৮) বিগত ৪ এপ্রিল দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইহলোকের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ৫ এপ্রিল রোজ রবিবার বেলা ২ ঘটিকার সময় রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীধরপাশা গ্রামের মাঠে প্রয়াতের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁহার নামাজে জানাজার আগে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যেট মোহাম্মদ মহসীন উদ্দীন এর নেতৃত্বে এবং জগন্নাথপুর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেছেন।
এসময় জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest