প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে বোতল ভর্তি ৮০ লিটার বাংলা মদ সহ মাদক ব্যবসায়ী নিখিল (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২ মার্চ বিকালে জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এর একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ টি ছোট বড় কার্টুনে ১শত ৭টি বোতলে ভর্তি ৮০ লিটার বাংলা মদ উদ্ধার করার পাশা-পাশি জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রাম নিবাসী নিকুঞ্জ তালুকদার এর ছেলে মাদক ব্যবসায়ী নিখিল তালুকদার (৪৫)কে গ্রেপ্তার করে। এবিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের রুজু করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩ মার্চ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest