প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ২ রা এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুরে পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান (২) মোঃ আব্দুল কাইয়ূম, ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ কামরুজ্জামান, ২ নং ওয়ার্ড মেম্বার মাহতাবুল হাসান মহন, ৭ নং ওয়ার্ড মেম্বার জসীম উদ্দিন মিন্টু, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ সাদিক আলম, মহিলা মেম্বার স্বপ্না রানী দাস, সফেদা বেগম, কলকলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ ও ফুজায়েল আহমদ প্রমূখ। এছাড়াও ইউনিয়ন উন্নয়ন কমিটির সভা ও জন্ম মৃত্যু ট্রাস্কফোর্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest