সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের কয়েকটি বগি পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেককে তা বালতি ভরে নিয়ে যেতে দেখা গেছে।

মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ