প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে ছিনতাইকারী রাব্বি(৩০) ও লাহিন(৩০) কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ২৯ শে মার্চ দিবাগত রাত আড়াই ঘটিকার সময় সিলেট মহানগরীর কাজির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা বর্তমানে সিলেট মহানগরীর আখালিয়া (নেহারীপাড়া, ব্লক-ডি, বাসা নং-২৭, তারেক মিয়ার কলোনী) এলাকার বাসিন্দা মৃত কবির হোসেন এর ছেলে কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৫১, তারিখ- ২৩ জানুয়ারি, ২০২৫, ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974 তৎসহ 147/ 148/ 149/447/448/332/333/353/307/380/427/436/506/34 Penal Code এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী জাহিদুল ইসলাম রাব্বি(৩০) ও সিলেট জেলার উসমানী নগর উপজেলার মঙ্গল কাপন গ্রাম নিবাসী ধনাই মিয়াী ছেলে বর্তমানে সিলেট মহানগরীর আখালিয়া (নেহারীপাড়া, ব্লক-ডি, বাসা নং-২৭, তারেক মিয়ার কলোনী) এলাকার বাসিন্দা এই মামলার আসামী রায়হান ওরফে লাহিন(৩০) কে গ্রেফতার করেন। রেকর্ড পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম রাব্বি (৩০) এর বিরুদ্ধে ০৮ টি চুরির মামলা ও আসামী রায়হান প্রকাশ লাহিন(৩০) এর বিরুদ্ধে ০২ টি মারামারির মামলা পাওয়া যায়। আসামীদ্বয়‘কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩০ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest